চেষ্টা সম্পর্কে জানার আগে জেনে নিই চেষ্টা আসলে কি চেষ্টা হচ্ছে যখন আপনি কিছু করতে গিয়ে ব্যার্থ হবেন কিন্তু সেটাকে পরোয়া না করে আবারো সেটা করার জন্য নিজেকে তৈরি করলেন সেটাই চেষ্টা ।
পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হচ্ছে ব্যার্থ আরেক ধরনের মানুষ হচ্ছে সফল । এখন এই দুই ধরনের মানুষের মাঝে আপনি যদি ঘাঁটাঘাঁটি করেন তাহলে সর্বপ্রথম যে জিনিসটা উঠে আসবে সেটা হচ্ছে চেষ্টা কারণ এখানে যাদেরকে সফল বলা হয়েছে তারা একই কাজে ব্যার্থ হবার পর হাল ছাড়েননি যার কারণে তারা একটা সময় সফল আর ঠিক তেমনি ভাবে যারা ব্যার্থ হবার পর সেটাকে মেনে নিয়ে আর চেষ্টাই করেনি যার কারণে আজ তারা ব্যার্থ । জীবনে কোন কিছুতে চেষ্টা ছাড়া সফল হওয়া কখনোই সম্ভব নয় তাই জীবনে যদি আপনি সত্যিই সফল হতে চান তাহলে চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে।
পৃথিবীতে আপনি এমন কোন মানুষ খুঁজে পাবেননা যারা চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি অবশ্যই আপনি সফল হবেন। কেউ হয়তো একটু তাড়াতাড়ি সফল হতে পারে আবার কেউ হয়তো একটু দেরিতে কিন্তু মনে রাখবেন একটা সময় আপনি আপনার লক্ষ্যে ঠিক একদিন পৌঁছে যাবেন। আল্লাহ তায়ালা নিজেই বলেছেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে।

No comments: